Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও স্বর্ণকার গ্রেফতার. লুণ্ঠিত সোনা উদ্ধার

২৬ বাংলা টিভি   05-Jul-2026   26

Photo

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও স্বর্ণকার গ্রেফতার. লুণ্ঠিত সোনা উদ্ধার


মোস্তফা কামাল, নড়াইল:  নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার সূত্র ধরে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্য এবং লুণ্ঠিত সোনা কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া সোনা গলানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আজ রবিবার (৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানার একাধিক টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), মফিজ খাঁ (৩৮) এবং দ্বীন ইসলাম মোল্যা (৪২)। এছাড়া লুণ্ঠিত স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে গ্রেফতার হওয়া স্বর্ণকারের নাম সরজিৎ কর (৪৫)। তিনি খুলনার রূপসা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৮ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন খানের বাড়িতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা সালাহ উদ্দিন খানের হাত বেঁধে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় তারা সালাহ উদ্দিন ও তার ছোট ছেলে আশিকুর রহমানকে হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন সালাহ উদ্দিন খান বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পাখিমারা গ্রামের ওই ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, নিজেদের পরিচয় আড়াল করতে তারা ডাকাতির সময় বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন। এছাড়া নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতা চালিয়ে আসছিলেন।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এর মধ্যে জাকির মোল্যা ওরফে জেকের আলীর বিরুদ্ধে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জে ২টি ডাকাতি ও ৩টি চুরি; পারভেজ মৃধা ওরফে দারোগার বিরুদ্ধে খুলনা ও গোপালগঞ্জে ৩টি ডাকাতি ও ১টি চুরি; জাকির হোসেন ওরফে কাটাপ্পার বিরুদ্ধে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনায় ৩টি ডাকাতি ও ১টি চুরি এবং মফিজ খাঁর বিরুদ্ধে নড়াইল ও গোপালগঞ্জে ২টি ডাকাতি ও ১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, গ্রেফতারকৃত আসামিদের আজই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই আন্তঃজেলা ডাকাত চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত