Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তিন সন্তানের জননীর মাথার চুল কেটে দিলেন স্বামী।

২৬ বাংলা টিভি   04-Jul-2026   22

Photo

পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তিন সন্তানের জননীর মাথার চুল কেটে দিলেন স্বামী।


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, খেদাপাড়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাসের স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহীর রনি নামে এক যুবকের সঙ্গে পরিচিত হন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন দিয়েও ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা হতো বলে দাবি করা হয়েছে। পরে ওই যুবক গৃহবধূকে একটি মোবাইল ফোন কিনে দেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, একপর্যায়ে বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের জেরে টোকন বিশ্বাস তার স্ত্রীকে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন। এছাড়া চুল কেটে নেওয়ার পর আত্মহত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই গৃহবধূর তিনটি সন্তান রয়েছে এবং প্রায় ১০ বছরের সংসার। অভিযোগ রয়েছে, তিনি বর্তমান স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং রাজশাহীর ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে সমাধানের কথা উঠে এসছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা ওসি আসাদুজ্জামান আসাদ বলেন অভিযোগ পেলে  ব্যবস্থা গ্রহণ করা হবে 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত