Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের বংকিরা গ্রাম থেকে ইয়াবাসহ নাজমুল গ্রেফতার

২৬ বাংলা টিভি   03-Jul-2026   11

Photo

ঝিনাইদহের বংকিরা গ্রাম থেকে ইয়াবাসহ নাজমুল গ্রেফতার


ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রাম থেকে ইয়াবাসহ নাজমুল হাসান(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বংকিরা পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রামের চাতরের মাঠ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হাসান সাধুহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বংকিরা পূর্বপাড়ার সাইকেল মেকানিক ওসমান আলীর ছেলে বলে পুলিশ জানায়।

বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে ইয়াবা বিক্রি করে আসছিল। সে চাতরের মাঠে একটি খুপরি ঘর তৈরি করে সেখানে ইয়াবার আখড়া গড়ে তোলে। সেখান থেকে বিভিন্ন গ্রামে মাদক সরবরাহ করা হতো। দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা চাতরের মাঠে এসে মাদক কিনে নিয়ে যেতো বলে পুলিশের কাছে খবর ছিল। বিকেলে দুর্গম মাঠে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম স্বীকার করেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। বংকিরা ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত