Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে নবগঙ্গা ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ বাংলা টিভি   03-Jul-2026   22

Photo

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে নবগঙ্গা ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে নবগঙ্গা ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে শহরের পৌর ইকো পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায়
নবগঙ্গা ফিটনেছ একাডেমীর সিনিয়র সদস্য এ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওসমান আলী বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর সদস্য শাহানুর আলম।  আলোচনা সভার আগে পৌর ইকো পার্কের নবগঙ্গা নদীর পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে অতিথিবৃন্দ।
‘স্বাস্থ্য আপনার মুল্যবান সম্পদ’ এই শ্লোগানে ১ বছর আগে পৌর ইকোপার্কের নবগঙ্গা নদীর পাড়ে শুরু হয় এই একাডেমীর যাত্রা। শুরুতে ২ জন সদস্য থাকলেও এখন তা দাড়িয়েছে দেড় শতাধিক। প্রতিদিন ভোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে শরীরচর্চায় অংশ নিয়ে সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখছেন।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত