Logo
রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল

২৬ বাংলা টিভি   03-Jul-2026   28

Photo

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল


আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার আগে রাজধানী তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়া কমপ্লেক্সে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ জড়ো হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত শোকানুষ্ঠানে খামেনির কফিন ঘিরে শোকাহত মানুষের ঢল নামে। বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেন। আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে খামেনির কফিনের ওপর মাশহাদের ইমাম রেজার মাজারের প্রতীকী লাল পতাকা স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হওয়ার পর শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমি জানান, ইমাম রেজার মাজারের লাল পতাকা শিয়া ইসলামে গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)–এর আত্মত্যাগ, শাহাদাত এবং অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।

তিনি আরও জানান, সপ্তম শতকে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (আ.)–এর শাহাদাত শিয়া মুসলিম সমাজে ন্যায়বিচার, ত্যাগ ও প্রতিরোধের অন্যতম প্রধান প্রতীক হিসেবে বিবেচিত। ইরানের ইসলামি প্রজাতন্ত্র খামেনির মৃত্যুকে সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করে তাকে শহীদ হিসেবে উপস্থাপন করছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত