Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

প্রেম থেকে গোপন বিয়ে, বিয়ে থেকে অনশন—শেষে পুলিশের হাতে সৌদি প্রবাসী! ঝিনাইদহের কালীগঞ্জে তোলপাড়

২৬ বাংলা টিভি   03-Jul-2026   25

Photo

প্রেম থেকে গোপন বিয়ে, বিয়ে থেকে অনশন—শেষে পুলিশের হাতে সৌদি প্রবাসী! ঝিনাইদহের কালীগঞ্জে তোলপাড়!


ঝিনাইদহ প্রতিনিধি :দীর্ঘদিনের প্রেম, গোপনে বিয়ে, এরপর স্ত্রী হিসেবে অস্বীকৃতি—এমন অভিযোগ এনে সৌদি প্রবাসী ঈমন খাঁনের বাড়িতে অনশনে বসেন ফারজানা আক্তার নামে এক তরুণী।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীরা তার পাশে দাঁড়ান। তাদের উপস্থিতিতে ঈমনের বাবা প্রকাশ্যে তিন দিনের মধ্যে ফারজানাকে পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নেওয়ার আশ্বাস দিলেও, অভিযোগ অনুযায়ী সেই প্রতিশ্রুতি পরে আর বাস্তবায়ন করা হয়নি।

অবশেষে ন্যায়বিচারের আশায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ফারজানা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌদি প্রবাসী ঈমন খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফারজানা  বলেন বিয়ের পর   স্বামী তাকে স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে নিয়ে সময় কাটিয়েছেন। এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে তার জীবনে চরম অনিশ্চয়তা নেমে এসেছে।

 এ ব্যাপারে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জেল্লাল  হোসেন বলেন , অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতেই পরবর্তী সিদ্ধান্ত হবে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত