জাতীয়
তিস্তা প্রকল্পে সব ধরনের সহযোগিতা করবে চীন
২৬ বাংলা টিভি 02-Jul-2026 21
তিস্তা প্রকল্পে সব ধরনের সহযোগিতা করবে চীন
নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বিষয়ে বৃহস্পতিবার (০২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্করে নতুন মাইলফলক রচিত করছে। আস্থার নতুন ধাপে পৌঁছেছে দুই দেশ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন আগের অবস্থানেই আছে। এ প্রকল্প বাস্তবায়নে কারিগরিসহ অন্যান্য সবরকম সহযোগিতা করবে চীন। আগে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা আগেই যাচাই করে চীনা কোম্পানি। এখন দুই দেশের বিশেষজ্ঞরা কাজ করবেন।
news@26banglatv.com