Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ: ‘নৈরাজ্যের অপচেষ্টা’ রুখে দেওয়ার হুঁশিয়ারি

২৬ বাংলা টিভি   01-Jul-2026   41

Photo

সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ: ‘নৈরাজ্যের অপচেষ্টা’ রুখে দেওয়ার হুঁশিয়ারি


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে সিরাজগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১ জুলাই) দুপুরে শহরের মিলনমোড় থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিলনমোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে জেলা ছাত্রদল মাঠে থেকে সজাগ থাকবে।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা উসকানি দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত