Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় আদম বেপারীর খপ্পরে পড়ে একাধিক পরিবার সর্বস্বান্ত, বিচারের আশায় দ্বারেদ্বারে ঘুরছে অসহায় আব্দুল করিমসহ ভুক্তভোগীরা

২৬ বাংলা টিভি   01-Jul-2026   26

Photo

ঝিকরগাছায় আদম বেপারীর খপ্পরে পড়ে একাধিক পরিবার সর্বস্বান্ত, বিচারের আশায় দ্বারেদ্বারে ঘুরছে অসহায় আব্দুল করিমসহ ভুক্তভোগীরা


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। 

সিঙ্গাপুরে মোটা অংকের টাকার বেতনের প্রলোভন দেখিয়ে অন্তত ১০/১৫জন ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে প্রায় ৩৫লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকা ফেরত ও ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত আব্দুল করিমসহ অনেকে।  

গত(৩০জুন) মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৬২)সহ একাধিক ব্যক্তি ঝিকরগাছা প্রেসক্লাবে আসেন। বিদেশে পাঠানোর নামে তাকে সহ একাধিক ব্যক্তির কাছ থেকে সিঙ্গাপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ঝিকরগাছার চিহ্নিত ও আলোচিত আদম বেপারী উপজেলার গদখালী ইউনিয়নের বারবার পুর (স্কুলপাড়া) গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫৫)'র বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

তিনি দাবি করেন, নানা ছলচাতুরি ও প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রতিকার দাবি করে গত২১/০৬/২০২৬ ইং তারিখে প্রতারক আনোয়ার হোসেনকে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং সিআর-৪৫৯/২৬। মামলায় বাদি নিজসহ ৫জনকে সাক্ষী করা হয়েছে। মামলার এজাহারে বাদী সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছেন।

মামলার এজাহারে সুত্রে জানাগেছে,  বিদেশে (সিঙ্গাপুর) চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে আদম ব্যাপারী আনোয়ার হোসেন তার কাছ থেকে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি পাসপোর্ট গ্রহণ করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদেশে পাঠানোর ব্যবস্থা না করে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে আসামি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২ জুন সকালে আসামির বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে বাদী আদালতের আশ্রয় নেন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় মামলাটি গ্রহণ করেছেন।

এছাড়া পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শামসুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ছেলেকে সিঙ্গাপুরে চাকরির কথা বলে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক আনোয়ার হোসেন। এর আগে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের মুদি ব্যবসায়ী কবিরুল ইসলামসহ অন্তত ১০ব্যক্তিকে সিঙ্গাপুরে পাঠানোর নামে তাদের প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে। অতঃপর তাদের সবাইকে ঢাকায় নিয়ে পাসপোর্ট প্রস্তুত, ভুয়া ইন্টারভিউ, জাল ভিসা দিয়ে নানা ধরনের ছলচাতুরি ও টালবাহানা করতে থাকে। জালজালিয়াতির ঘটনা ধরা পড়ায় গা ঢাকা দেন প্রতারক আদম বেপারী আনোয়ার হোসেন। এ ব্যাপারে কবিরুল ইসলাম শার্শা থানায় আনোয়ার হোসেনকে বিবাদী করে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানাগেছে। 

তবে এসব প্রতারণার বিষয়ে অভিযুক্ত ব্যাক্তি এলাকার বাইরে থাকা এবং তার ফোন নাম্বার না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত