Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

৫০০ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি আবু তালিব ও ইউএনও রেজওয়ানা নাহিদ

২৬ বাংলা টিভি   01-Jul-2026   25

Photo

৫০০ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি আবু তালিব ও ইউএনও রেজওয়ানা নাহিদ


ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৫০০টি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি-ADP)-এর অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কালীগঞ্জ এ উদ্যোগের আয়োজন করে।
বুধবার (০১ জুলাই) উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর থেকে সুন্দরপুর-পান্নাতলা সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আবু তালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু তালিব বলেন, "সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ সড়ককে আরও টেকসই করা এবং পরিবেশ সংরক্ষণে এই ৫০০টি চারা রোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
উপজেলা প্রশাসন ও এলজিইডি, কালীগঞ্জের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত