Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মারধরের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   30-Jun-2026   26

Photo

নড়াইলে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মারধরের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


নড়াইল প্রতিনিধি: 
নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের বিরুদ্ধে প্রদর্শনী খামার দেওয়ার নামে ঘুষ গ্রহণ, কার্যালয়ে ডেকে মারধর এবং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
আজ ৩০ জুন (মঙ্গলবার) দুপুরে সদর উপজেলার বল্লাটোপ গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী জিসানুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিসানুর রহমান জানান,৩টি ইউনিয়নে ৪টি প্রদর্শনী খামার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য কর্মকর্তা আবু রায়হান তাঁর কাছ থেকে ‘অফিস খরচ’ বাবদ ৩০ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু পরবর্তীতে তাকে মাত্র ১টি প্রদর্শনী দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়। গত ২৮ জুন (রবিবার) জিসানুর রহমান মৎস্য অফিসে গিয়ে বাকি টাকা ফেরত চাইলে মৎস্য কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মৎস্য কর্মকর্তা আবু রায়হান এবং তাঁর অফিসের স্টাফ তকদির, দীপু ও জামশেদ মিলে জিসানুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করেন। এ সময় তাঁর মোবাইল ফোনটি ভেঙে ফেলা হয় এবং গলা থেকে ১ ছয়আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে এবং ভুক্তভোগীকে হয়রানি করতে মৎস্য অফিসের পক্ষ থেকে উল্টো জিসানুরের নামেই একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জিসানুর রহমান নিজেকে বিগত ১৭ বছর ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আন্দোলনের সাথে যুক্ত এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষের কর্মী হিসেবে দাবি করেন। সরকারি অফিসে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেভাবে ঘুষ ও দুর্নীতির শিকার হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানান তিনি।
একই সাথে, তিনি সংবাদ সম্মেলন থেকে এই দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত