Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে চার মাসের কারাদণ্ড প্রদান

২৬ বাংলা টিভি   30-Jun-2026   40

Photo

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে চার মাসের কারাদণ্ড প্রদান


জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে সন্তোষ রবিদাস (৩০) নামে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন এই দন্ডাদেশ প্রদান করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে 

মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৮ টায় নঈম মিয়ার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাদক সেবনের বিষয়টি ধরা পড়লে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সন্তোষ রবিদাসকে চার মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত সন্তোষ রবিদাস বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মৃত বাচ্চা রবিদাসের ছেলে। 

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

মাদক বিরোধী এমন অভিযানে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন ইউএনও মুরাদ হোসেন।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত