Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ পৌরসভায় আয়-ব্যয় সমান ৫১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা

২৬ বাংলা টিভি   29-Jun-2026   24

Photo

কালীগঞ্জ পৌরসভায় আয়-ব্যয় সমান ৫১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা


কালিগঞ্জ (, ঝিনাইদহ) সংবাদদাতা :

"পরিকল্পনা যখন নিখুঁত -উন্নয়ন তখন মজবুত" এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আয়-ব্যয় সমান রেখে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে কালীগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ।লিখিত  বাজেট পেশ করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কবির হাচান।

এ বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ও বক্তব্য রাখেন  ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র,  উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম- সম্পাদক বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি,যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মোল্লা , গণমাধ্যমকর্মি সোহেল আহমেদ,হুমায়ুন কবির। বাজেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা  জামায়াতের আমীর মাওলানা মোতালেব,নবচিত্র পত্রিকার সম্পাদক -প্রকাশক শহিদুল ইসলাম  সহ স্থানীয়  বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য আয়-ব্যয় সমান রেখে কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি ব্যবস্থা, বাসস্ট্যান্ড উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, মশক নিধন, বৃক্ষরোপণ, কঞ্জারভেন্সি কার্যক্রম গতিশীলকরণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন এবং হাট-বাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত