Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

২৬ বাংলা টিভি   29-Jun-2026   19

Photo

ঝিনাইদহে বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন


ঝিনাইদহ প্রতিনিধি:

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে ঝিনাইদহে বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালে শৈলকূপা  উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন। পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।  বৃক্ষ রোপণ শেষে  শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জিএ মিল্টন সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন । 

বক্তারা বলেন , পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতেই এ উদ্যোগ।  সেই সাথে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন ও পরিবেশের ভরসাম্য রক্ষায় সকলকে বৃক্ষ রোপণ করার আহবান জানান।  


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত