Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে খামারাইল গ্রাম ও আশপাশের মানুষ। ​উন্নয়নের নামে জনদুর্ভোগের নতুন উপাখ্যান

২৬ বাংলা টিভি   26-Jun-2026   35

Photo

ঝিনাইদহ প্রতিনিধি :

 ঝিনাইদহের কালীগঞ্জের খামারাইল গ্রাম ও পণ্যতলা বাজার সংলগ্ন এলাকায়। দীর্ঘ তিন বছর ধরে ব্রিজটির অর্ধেক ভাঙা থাকলেও খামারাইল গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। কিন্তু গত কয়েকদিন আগে সংস্কারের নাম করে ঠিকাদারের লোকজন এসে ব্রিজের বাকি অংশটুকুও ভেঙে ফেলেছে। আর এরপর থেকেই যেন থমকে গেছে জনজীবন।

​এলাকাবাসীর অভিযোগ, এতদিন ব্রিজটা অর্ধেক ভাঙা থাকলেও খামারাইল গ্রামসহ আশপাশের মানুষ কষ্ট করে চলাচল করতে পারতেন। কিন্তু গত কয়েকদিন হলো কাজ করার লোকজন এসে পুরো ব্রিজটাই ভেঙে ফেলল। এখন আর কোনোভাবেই পার হওয়া যাচ্ছে না। ঠিকাদার ব্রিজ ভাঙল ঠিক আছে, কিন্তু বিকল্প কোনো রাস্তা তো করল না। রোগী নিয়ে গাড়ি পার করা যাচ্ছে না, বাজার-হাট করা বন্ধ হয়ে গেছে। খামারাইল গ্রামসহ আশপাশের মানুষের বাঁচার উপায় নেই। ঠিকাদার কোথায়, তাদেরও দেখা পাওয়া যাচ্ছে না।

​সরেজমিন দেখা গেছে, ব্রিজের কোনো অস্তিত্বই এখন আর নেই। গভীর খাদের মতো অবস্থা তৈরি হয়ে আছে। ভারী যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষও হেঁটে পার হতে পারছে না। বিশেষ করে জরুরি রোগী বা কৃষিপণ্য নিয়ে যারা বের হচ্ছেন, তারা চরম বিপাকে পড়েছেন। গ্রামবাসী রফিক অভিযোগ করে বলেন ব্রিজ ভাঙার আগে বিকল্প কোনো রাস্তা তৈরির প্রয়োজন বোধ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​বর্তমানে ব্রিজটির সংস্কার কাজও বন্ধ। কোনো শ্রমিক বা যন্ত্রপাতির শব্দ নেই। দায়সারাভাবে ব্রিজ ভেঙে ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় ফুঁসছেন ভুক্তভোগীরা। তাদের একটাই কথা—এমন উন্নয়ন তারা চান না, যা তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। খামারাইল গ্রাম ও আশপাশের মানুষের যাতায়াতের জন্য দ্রুত বিকল্প পথ তৈরি অথবা নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার রেজওয়ানা নাহিদ বলেন প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করা হবে 


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত