Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দুর্নীতির অভিযোগে পদত্যাগের চ্যালেঞ্জ হাসনাতের

২৬ বাংলা টিভি   26-Jun-2026   27

Photo

দুর্নীতির অভিযোগে পদত্যাগের চ্যালেঞ্জ হাসনাতের


নিউজ ডেস্ক:
দুর্নীতির অভিযোগ ওঠায় সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশসহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি বা কোনও অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেবো।’

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল।

হাসনাত বলেন, ‘এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে—আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।’

তিনি বলেন,  ‘আজকে এই সংসদে আমাদের উদ্দেশ করে বলা হয়েছে যে আমরা নাকি আগে রিকশায় চড়তাম আর এখন গাড়িতে চড়ি।’ সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা ‘এলিগেশন’ না দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান এ এনসিপি নেতা।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত