Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক জরিমানা আদায় ও জাল পুড়িয়ে ভন্মিভূত

২৬ বাংলা টিভি   24-Jun-2026   13

Photo

সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক জরিমানা আদায় ও জাল পুড়িয়ে ভন্মিভূত


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা ম‚ল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করেছে। এ সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ভস্মিভূত করা হয়। বুধবার বেলা ১১ ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে ওই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এক অভিযান চালায়। এ সময়ে দুটি প্রতিষ্টান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার ম‚ল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ সময় নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে ভস্মিভূত করা হয়। অভিযানকালে পুলিশ , র‌্যাব ও মৎস অফিসের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত