Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   24-Jun-2026   22

Photo

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের নূর মোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জুন বুধবার দুপুরে ) মহাবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের  সংসদ সদস্য  মোঃ আতাউর  রহমান বাচ্চু।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রনব কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদরের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ জাফল ।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সাথে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত