Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বেবি কেয়ার স্কুলে ফল উৎসবের আয়োজন

২৬ বাংলা টিভি   23-Jun-2026   20

Photo

নড়াইলে বেবি কেয়ার স্কুলে ফল উৎসবের আয়োজন


নড়াইল প্রতিনিধি:
"দেশী ফল খাই, সুস্থ ও সুন্দর জীবন গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল বেবি কেয়ার স্কুলের উদ্যোগে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
বেলা ১১টায় নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় অবস্থিত স্কুল চত্বরে এ ফল উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বোরহানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক, মাহবুবুর রশীদ লাভলু, বেবি কেয়ার স্কুলের পরিচালক,রবিউল ইসলাম রুবেল, এছাড়াও স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের মেলায় আম, কলা, লিচু, জাম, আশফল, তাল, পেয়ারা, জামরুল, পেঁপে, সফেদা, করমচাসহ প্রায় অর্ধশতাধিক দেশী ফলের প্রদর্শনী করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীরা এই ফল উৎসবের মাধ্যমে বিভিন্ন দেশী ফল ও সেগুলোর পুষ্টিগুণ সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।
দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের মাঝে উপচে পড়া উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উৎসবের শেষ পর্যায়ে স্কুলের সকল শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।#


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত