Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে মানববন্ধন

২৬ বাংলা টিভি   23-Jun-2026   28

Photo

কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধি:

 ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন  করেছে "আত্মউন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা তোর মানে আমি " নামে সামাজিক ও স্বেচ্ছাসেবী একটি  সংগঠন। ২৩ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গার  প্রধান সড়কে  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সংস্থাটির সদস্যরা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং  বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

 মানববন্ধন কর্মসূচিতে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক  রাজু সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাংগা ন্যাশনাল প্রতিক্যাডেটের সম্মানিত প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময়  আরো উপস্থিত ছিলেন আত্ম উন্নয়ন সমাজ কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত সংস্থার  সহ সভাপতি আশরাফুল ইসলাম,  সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যগ্ন সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ, জাফর ইকবাল, শুকুর আলী, ফারুক, শুকুর আলী টু,  হোসেন,ফরিদ হোসেন,  শিমুল হোসেন,সজিব শেখ, জাকির হোসেন, শরিফুল, রবিউল ইসলাম, তারেক হোসেন, মাসুদ রানা, আলো হোসেন, নুরুল ইসলাম, ইদ্রিস, শাহাবুদ্দিন, মামুন মন্ডল, নাসির  আল আমিন, বাবু সহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক আজ সমাজের সর্বস্তরে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ধূমপান, স্কুল-কলেজের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি এবং মাদকের সহজলভ্যতা তরুণদের ধীরে ধীরে ভয়ংকর নেশার দিকে ঠেলে দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

তাঁরা বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। আসন্ন নির্বাচিত সরকারের প্রতি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশাসনিক শিথিলতার কারণে যেন কোনোভাবেই মাদক কারবারিরা ছাড় না পায়। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত