সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা।
২৬ বাংলা টিভি 23-Jun-2026 22
ঝিনাইদহের মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা।
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ইকবাল বাহার নামে এক ফার্মেসি মালিককে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এমসি ১/২৬ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এ জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইকবাল বাহার মহেশপুর উপজেলার ভৈরবা বাজার এলাকার মৃত মানাউর রহমানের ছেলে এবং ভৈরবা বাজারের সাতপোতা রোডের তরফদার মার্কেটে অবস্থিত মেসার্স বাপ্পী ড্রাগ হাউজের প্রোপ্রাইটর। প্রতিষ্ঠানটিতে এ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি করা হয় বলে জানা গেছে।
২২ জুন সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সরকারি নিয়ম অনুযায়ী ওষুধ বিক্রির বিষয়টি তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনার এডিএলজি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিনুল ইসলাম, এএসআই সামসুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের ইন্সপেক্টর শেখ মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মামলার শুনানি শেষে আইন অনুযায়ী জরিমানার আদেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com