Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

২৬ বাংলা টিভি   21-Jun-2026   23

Photo

ঝিনাইদহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

রবিবার (২১ জুন) উপজেলার বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন‍্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে। আমি বলব, সমাজে অসহায় মানুষের জন‍্য এ ধরনের সহায়তা অব‍্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উদ্দীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।

দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত