Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ সদর হাসপাতালে নারীর রহস্যজনক মৃত্যু

২৬ বাংলা টিভি   19-Jun-2026   26

Photo

ঝিনাইদহ সদর হাসপাতালে নারীর রহস্যজনক মৃত্যু


ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমা নামের এক নারী মৃত্যুবরণ করেছেন।  শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে তিনি মারা যান। তবে মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তার কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকে তার পাশে কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তিকে দেখা যায়নি। হাসপাতাল রেজিস্টারে ভর্তির সময় যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, সেটি ভুল হওয়ায় কর্তৃপক্ষ চেষ্টা করেও তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি।জানা গেছে, সালমা খাতুনকে তিনজন নারী হাসপাতালে নিয়ে আসেন। তারা তাকে ভর্তি করিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার পর রহস্য ঘনিভুত হচ্ছে। প্রশ্ন উঠেছে সালমার মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক ?বর্তমানে সালমার মরদেহটি হাসপাতালের হেফাজতে রয়েছে। মানবিক কারণে উক্ত নারীর পরিচয় কিংবা তার পরিবার-পরিজনের সন্ধান জানা থাকলে জরুরি ভিত্তিতে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, হাসপাতাল থেকে এখনো তাদের কিছুই জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে তারা তদন্তও করতে পারছেন না।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত