সারা বাংলা ময়মনসিংহ জামালপুর
জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত জামালপুরের মফিজ, পরিবারে আহাজারি
২৬ বাংলা টিভি 15-Jun-2026 22
জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত জামালপুরের মফিজ, পরিবারে আহাজারি
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি,:
পরিবারের সুখের আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়।
পরে রাশিয়ায় গিয়ে নিখোঁজ হন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মফিজ মিয়া (২৩)। দীর্ঘ ১৭ দিন নিখোঁজ থাকার পর ড্রোন হামলায় নিহত হওয়ার খবর পায় পরিবার। এই খবরে মফিজের পরিবারে চলছে আহাজারি। পুরো গ্রামে চলছে শোকের মাতম।
মফিজ মিয়া মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বানু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে চাঁদপুর জেলার এক দালালের মাধ্যমে জীবিকার সন্ধানে ১২ লাখ টাকায় রাশিয়ায় যান মফিজ। সেখানে রাজমিস্ত্রীর কাজ করার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে সরাসরি ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ওই দালাল চক্র তাকে অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। সর্বশেষ গত ২৯ মে মফিজের সঙ্গে কথা হয় পরিবারের । এরপর থেকে তার ব্যবহৃত ইমো, হোয়াটসঅ্যাপস, মেসেঞ্জার বন্ধ দেখায়। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
রাশিয়ায় যাওয়ার পর মফিজ বাড়িতে ফোন করে জানিয়েছিল তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল সেই কাজ না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। সে সবার কাছে দোয়া চেয়েছিল।
পরিবারের ও এলাকাবাসী নিহত মফিজের মৃতদেহ দেশে আনা এবং দালাল চক্রের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নিহত যুবকের মা মাহফুজা বেগম বলেন, কাজের কথা বলে আমার ছেলেকে রাশিয়ায় যাওয়া হয়। কিন্তু কাজ না নিয়ে আমার ছেলেকে যুদ্ধের মাঠে দেওয়া হয়। এখন আমার ছেলের মুখটা দেখতে হলেও লাশটা দেশে এনে দেন। তাই তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান, রাশিয়ায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এখনো কিছু উপজেলা প্রশাসনকে জানানো হয় নি। পরিবার আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে এবং পরিবারকে সহযোগিতা করা হবে।
news@26banglatv.com