Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মধুপুরে মাদকের বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ ও সমাবেশ

২৬ বাংলা টিভি   15-Jun-2026   16

Photo

ঝিনাইদহের মধুপুরে মাদকের বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ ও সমাবেশ


জেলা প্রতিনিধি,ঝিনাইদহ:

"মাদক কে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি" "চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে যুবসমাজ ও সচেতন মহলের পক্ষ থেকে মাদক বিরোধী বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। 

শনিবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বাজারে এলাকার যুবসমাজ ও সচেতন মহলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি মধুপুর স্কুল মাঠ থেকে শুরু হয়ে স্থানীয় বাজারের মুল সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের ত্রি- মহোনিতে এসে শেষ হয়। এসময় স্থানীয় যুব সমাজের একাংশ, স্থানীয় নেতা আশরাফুল ইসলাম, সাবেক কেসি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বক্তারা, এলাকার মাদক কারবারি ও সেবন কারিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমরাও জিরো টলারেন্স ঘোষণা করছি। এলাকায় কোন প্রকার মাদক ব্যবসা ও সেবনের খবর পেলে তা কঠোর হাতে দমন করা হবে। 

এলাকার সচেতন মহলের উদ্যেশ্য করে বক্তারা আরো বলেন, আজকের এই মাদক বিরোধী বিক্ষোভে যারা উপস্থিত না হয়ে অবহেলা করেছেন তাদের জেনে রাখা উচিত যে, কাল আপনার ঘরে যখন মাদকের ভয়াল থাবা পড়বে তখন কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না। মাদকের টাকা জোগাড় করতে না পেরে আপনার সন্তান আপনার পকেট কাটবে- এক সময় আপনার কাছে টাকা চেয়ে না পেয়ে আপনাকে খু* ন করবে, যেটা সংবাদ মাধ্যমে হরহামেশায় দেখা যায়। তখন আপনি সচেতন হয়ে কোন লাভ হবে না। তাই এ জনপদের প্রত্যেককে বলবো, আপনারা নিজ নিজ পরিবারে মাদকের জিরো টলারেন্স ঘোষণা করে এখন থেকেই মাদক কারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত