Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর আবাসিক হোটেলের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা পা ভাঙলেন অজির মামুন

২৬ বাংলা টিভি   15-Jun-2026   31

Photo

যশোর আবাসিক হোটেলের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা পা ভাঙলেন অজির মামুন


স্টাফ রিপোর্টার।।  

যশোর মমিন নগর মার্কেটের উপরে আবাসিক হোটেলের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে অজির মামুন (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক গোলযোগের জের ধরে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। 

আহত আজির মামুন পেশায় একজন সরকারি চাকরিজীবী। তার বাড়ি বরিশালের উজিরপুরে। চাকরি করতেন একসময় যশোরে। বর্তমানে তিনি ঢাকাতে কর্মরত।

স্থানীয়রা জানিয়েছেন,  রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর শহরের মমিননগর সমবায় মার্কেটের উপর চতুর্থ তলায় আবাসিক হোটেল। অজির মামুন ঢাকা থেকে দ্বিতীয় স্ত্রী রাজিয়া বেগমের সাথে দেখা করার জন্য ওই হোটেলে এসে উঠেন। শ্বশুরবাড়ি শহরের ঢোপ এলাকায় হলেও তিনি শ্বশুরবাড়িতে ওঠেন না। যশোরে এসে ওই হোটেলের রাত্রে যখন করেন। অন্যান্য বারের ন্যায় গত শনিবার তিনি ওই আবাসিক হোটেলে এসে উঠেন। এরপর তার স্ত্রী স্বামীর সান্নিধ্যে দিয়ে যান। এরপর রাত কেটে যায়। আসে দিন। এদিন রোববার বিকেলে স্বামী ও স্ত্রীর ভিতর গোলযোগ বাধে। এর একপর্যায়ে তিক্ততাই নিজের জীবনের প্রতি মায়া ত্যাগ করে আত্মহুতি দেয়ার প্রস্তুতি নেন। এক পর্যায়ে অজির মামুন হোটেলের চার তলার ছাঁদের উপর থেকে লাফ দিলে দ্বিতীয় তলার ছাদের উপর গিয়ে পড়ে

লে তার একটি পা ভেঙে গেলে তিনি গুরুতর আহত হন। পরে মার্কেটের লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পারিবারিক যোগাযোগের জেট ধরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত