Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট সুনামগঞ্জ

ছাতকে ধসে যাওয়া মৌলা ব্রিজে আবারও দূর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২৬ বাংলা টিভি   19-Oct-2025   99

Photo

ছাতকে ধসে যাওয়া মৌলা ব্রিজে আবারও দূর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


সুনামগঞ্জ প্রতি‌নিধি:

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের মৌলা অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে দূর্ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ছোট ভাইকে নিয়ে ছাতকে বোনের বাড়িতে আসছিলেন জয়নাল আবেদীন। জোড়াপানি-নরসিংপুর সড়কের ধসে যাওয়া মৌলা অবস্থায়ী কাঠের ব্রিজে ওঠার পর ভেঙ্গে নিচে পড়ে দুই সহোদর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষনা করেন। এ নিয়ে একই স্থানে দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি।

নিহত জয়নাল আবেদিনের শ্যালক শাহজাহান মিয়া বলেন, ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেল যোগে ছাতকে বোনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। সেতুটি পার হবার সময় দুজনেই নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন। আহত আয়নাল মিয়া বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মৌলা এলাকার পুরনো পাকা ব্রিজটি হঠাৎ ধসে যায়। যে কারণে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সরকারি তহবিল থেকে জরুরি ভিত্তিতে দেড় লাখ টাকার বরাদ্দ দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে সেই বরাদ্দে নামমাত্র কাজ করে বিল উত্তোলন করা হয়। একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণ করা হলেও যা শুরু থেকেই নড়বড়ে অবস্থায় ছিল। এরপরও বাধ্য হয়ে প্রত্যেহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলার দুটি ইউনিয়নের কয়েক শতাধিক জনসাধারন ঝুঁকি নিয়ে এই পথেই যাতায়াত করে আসছিলেন।

বন্দেরগাঁও গ্রামের ইসলাম উদ্দিন, সিঙ্গেরকাছ গ্রামের আশ্রব আলী বাসিন্দা ও স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক বোরহান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, মৌলা অস্থায়ী কাঠের ব্রিজ ভেঙ্গে পড়েছে প্রায় এক বছর পূর্বে। এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ না করায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে।শুক্রবার রাতে দূর্ঘটনায় একজনের মৃত্যু হলো, এর দায় কে নেবে ? অস্থায়ী ব্রিজ নির্মাণকারী তোফায়েল আহমদ তার বিরুদ্ধে কাজের অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় লোকজন ও মোটরসাইকেল চলাচলের জন্য মাত্র এক লাখ ২৬ হাজার টাকার বরাদ্দ পেয়েছিলাম। এখানে পর্যাপ্ত বাঁশ ও কাঠ দিয়ে একটি ব্রিজ তৈরী করা হয়েছে।

নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আবদুল খালিক পীর বলেন, মৌলার ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। এবিষয়ে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হবে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, জোড়াপানি-নরসিংপুর সড়কে প্রতিদিনই অসংখ্য লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এখানে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য একটি প্রাক্কলন তৈরী করে ইতিমধ্যেই এলজিইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে। এটির অনুমোদন পেলে দ্রুত দরপত্র আহবান করা হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত