Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

২৬ বাংলা টিভি   08-Jun-2026   35

Photo

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা


নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামসহ বিভিন্ন আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষাক্রম পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে। আগামী বছর  ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি নতুন বিষয়  অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও বর্তমান সরকারের রয়েছে।

তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ‍্যবই দেয়া হবে। আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ‍্যবই পাবে শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন,  পরবর্তী এসএসসি পরীক্ষার সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। ৭ জানুয়ারি মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা শুরু করতে চায়।

প্রসঙ্গত,  এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়। এবারের পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত