Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ বাংলা টিভি   08-Jun-2026   40

Photo

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী


ডেস্ক রিপোর্ট:

আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (০৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক লাখ আইভি স্যালাইন অনুদান হিসেবে হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ধরনের ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয় হলেও সামগ্রিক বিষয়টি সরকার জনস্বার্থের দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

মন্ত্রী বলেন, পুরো বিষয়টি সরকার স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো হবে বলে আশা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত