Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

পরকীয়ার প্রতিশোধ স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন যুবক

২৬ বাংলা টিভি   07-Jun-2026   22

Photo

পরকীয়ার প্রতিশোধ স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন যুবক


নিউজ ডেস্ক:

পরকীয়ার জেরে ভেঙে গেল দুটি সংসার। তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। স্ত্রীকে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যেতে দেখে প্রতিশোধমূলক সিদ্ধান্ত নেন স্বামী। শেষ পর্যন্ত সেই ব্যক্তির স্ত্রীকেই বিয়ে করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা জেলার বাসিন্দা রাজু মিয়া পেকুয়া গ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। কর্মস্থলের সুবাদে তিনি এলাকায় বসবাস করতেন। পাশাপাশি বসবাসের কারণে রাজুর সঙ্গে হাসানের স্ত্রী জহুরার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত ৭ মে রাজু মিয়া জহুরাকে নিয়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছর বয়সী সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে বিয়ে করেন হাসান।

এ বিষয়ে হাসান মিয়া বলেন, “ও আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাই আমি ওর স্ত্রীকে নিয়ে এসেছি। পরকীয়া সম্পর্কের শাস্তি দিতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত