Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   07-Jun-2026   27

Photo

নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে  উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের ২২টি ইভেন্টে বিজয়ী মোট ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
রবিবার (৭ জুন) দুপুরে দক্ষিণ পূর্ব নড়াইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ড. মুহাম্মদ আব্দুল ছালাম।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,নড়াইল জেলা পরিষদ প্রশাসক,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবীরসহ অনুষ্ঠানে শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম ছিল,ক্রীড়া প্রতিযোগিতা: লম্বা লাফ, উচ্চ লাফ, অঙ্ক দৌড় এবং ব্যাঙ লাফ এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত এবং নৃত্য ইত্যাদি।
জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এর আগে, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মোট ১৭টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। ইতিমধ্যে সেই ১৭টি ক্যাটাগরির বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করেছেন।#
 


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত