Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হলেন কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান

২৬ বাংলা টিভি   06-Jun-2026   36

Photo

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হলেন কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান এবারে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাকে যুবদলের মূল কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। জাহিদ হোসেন কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের পুত্র। উল্লেখ্য, তিনি কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটিতেও সদস্য পদে ছিলেন। জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকান্ডে তার দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ  তাকে যুবদলের মূল কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সহকর্মী ও এলাকাবাসী  শুভেচ্ছা জানিয়েছেন।

কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তার রাজনৈতিক পদচারনা শুরু করেন। তিনি ১৯৯২ সালে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে সাধারন সম্পাদক ছিলেন। এরপর উচ্চশিক্ষা লাভে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ৯৬ সাল পর্ষন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির রাষ্ট বিজ্ঞান বিভাগের কনভেনার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। ছাত্রদলের দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় পরবর্তীতে তাকে কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটির সদস্যও করা হয়েছিল। 

জাহিদ হাসান ঢাকাতে ছাত্রদল ও যুবদলের রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহব্বায়ক কমিটির সদস্য ছিলেন। এলাকায় বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝেও রয়েছে তার বেশ গ্রহন যোগ্যতা। তিনি আগামী স্থানীয় নির্বাচনে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এবারে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটিতে সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পাওয়ায় রাজনৈতিক  অঙ্গনে চলার পথে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত