Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নেতানিয়াহুর উপর ক্ষেপেছেন বিরোধী দলীয় নেতারা

২৬ বাংলা টিভি   02-Jun-2026   36

Photo

নেতানিয়াহুর উপর ক্ষেপেছেন বিরোধী দলীয় নেতারা


আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষেপেছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়া এবং লেবাননের বৈরুতে হামলা বন্ধে ট্রাম্পের অনুরোধ নেতানিয়াহু মেনে নেয়ায় তারা এই ক্ষোভ ঝাড়ছেন। লেবাননে যুদ্ধবিরতি এবং বৈরুতের দক্ষিণ উপশহরের পরিকল্পিত বিমান হামলা বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেয়ায় নেতানিয়াহুর উপর বেশ চটেছেন ইসরাইলি রাজনীতিকরা। 

ইসরাইলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইসরাইল এখন ‘সম্পূর্ণ অভিভাবকত্বে থাকা একটি দেশে’ পরিণত হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরোপুরি ট্রাম্পের শর্ত ও চাপের কাছে নতি স্বীকার করেছেন। 

নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল ‘ইসরাইল বেইতেনু’র প্রধান আবিগডোর লিবারম্যানও। তিনি নেতানিয়াহুকে একজন ‘পুতুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হাইয়ম’ এর প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান বলেছেন  নেতানিয়াহু ‘কোনো প্রধানমন্ত্রীই নন’।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত