Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সংগঠনের শৃঙ্খলার কথা বলে ছাত্র শিবির কর্মীকে মারধর, অভিযোগ শিবিরের ২ নেতার বিরুদ্ধে

২৬ বাংলা টিভি   01-Jun-2026   64

Photo

ঝিনাইদহে সংগঠনের শৃঙ্খলার কথা বলে ছাত্র শিবির কর্মীকে মারধর, অভিযোগ শিবিরের ২ নেতার বিরুদ্ধে


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনটির দুই নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। অভিযোগ অনুযায়ী,  ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের আমেরিকা রোড এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়।

হাসিবুল ইসলামের দাবি, কোটচাঁদপুর থানা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম হোসেন ও গালিব নামে দুই ব্যক্তি তাকে সেখানে ডেকে নেন। পরে তারা তাকে একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বিষয়টি স্বীকার করলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে লাঠি, কিল, ঘুষি ও লাথি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন। এতে তিনি গুরুতর আহত হন বলে জানান।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা ছাত্র শিবিরের সভাপতি অভিযুক্ত সিয়াম হোসেন মুঠো ফোনে জানান, বিষয়টি নিয়ে আমরা নিজেরা বসে মীমাংসা করে নিয়েছি। আর কোন সমস্যা নেই। এটা নিয়ে আর কোন কিছু বলতে চাচ্ছি না।

ভুক্তভোগীর চাচা আসাদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনার পর তারা থানায় মৌখিক অভিযোগ করেছিলেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে। 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত