Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত : ডা. তাহের

২৬ বাংলা টিভি   31-May-2026   29

Photo

আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত : ডা. তাহের


নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত।

রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন,  ‘যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত তাই আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারে না। আমরা সংসদে এই বিষয়টা তুলে ধরবো। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি, এসব কথা বলার সুযোগ আছে। এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায়, সেই আলাপ করবো।’

তিনি বলেন, ‌ এত তাড়াতাড়ি  বিএনপি সরকারকে তারা ব্যর্থ সরকার বলতে চান না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে সরকারের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন জামায়াত না বললেও মানুষ ব্যর্থ সরকার হিসেবেই দেখবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে  উন্নয়নের দিকে যাওয়া উচিত।

এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন,  ‘চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা কিশোর গ্যাং ও মাদক কারবার। এই চৌদ্দগ্রামে এই দুটোর কোন স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ছয় মাস সময় দিচ্ছি আপনারা অন্য কোনো ব্যবসা খোঁজেন। না হয়, ছয় মাসের পরও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বোঝা যাবে আপনারা ইচ্ছে করেই এই রাস্তায় আছেন। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। তাদের আর ছাড় নয়।’


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত