Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

২৬ বাংলা টিভি   30-May-2026   24

Photo

হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা


নিউজ ডেস্ক:

হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাতেই সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশে যাত্রা শুরু করে।

প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে এবারের ফিরতি হজযাত্রা কার্যক্রম শুরু হয়েছে।

এবারের হজ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ব্যবস্থা এবং ভিসাসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়।

এছাড়া হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। এর ফলে কোনো ধরনের সময়সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সফলভাবে সৌদি আরবে গমন করতে সক্ষম হয়েছেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত