Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে চিরতরে বিরত থাকতে হবে: ট্রাম্প

২৬ বাংলা টিভি   30-May-2026   21

Photo

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে চিরতরে বিরত থাকতে হবে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার অংশ হিসেবে তেহরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের এসব বক্তব্যকে ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ বলে মন্তব্য করেছে ইরান।

শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্ত তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানকে ভবিষ্যতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে উভয় দিক থেকে সব ধরনের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং সেখানে কোনো টোল আরোপ করা যাবে না। প্রণালিতে পেতে রাখা মাইন থাকলে সেগুলোও দ্রুত অপসারণের কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইতোমধ্যে ওই এলাকার বহু মাইন ধ্বংস করেছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর বর্তমানে যে নৌ অবরোধ রয়েছে, তা শিগগিরই প্রত্যাহার করা হবে। এর ফলে আটকে থাকা জাহাজগুলো তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারবে।

এছাড়া তিনি দাবি করেন, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।

তবে ট্রাম্পের বক্তব্যের পরই এর প্রতিক্রিয়া জানায় ইরানের সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, সম্ভাব্য চুক্তির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রাম্প বিকৃতভাবে উপস্থাপন করেছেন, যাতে তিনি নিজের জন্য একটি রাজনৈতিক বিজয়ের চিত্র তৈরি করতে পারেন।

ইরানি সূত্রগুলোর দাবি, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো ভিত্তি নেই। একইভাবে হরমুজ প্রণালিতে টোলমুক্ত নৌ চলাচলের বিষয়টিও খসড়া চুক্তির অংশ নয়।

এদিকে তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি উল্লেখ করেননি। পাশাপাশি লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও তার বক্তব্যে স্থান পায়নি বলে দাবি করেছে ইরান।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত