Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় শেখড়া বাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, আহত ৮

২৬ বাংলা টিভি   30-May-2026   32

Photo

ঝিনাইদহের শৈলকুপায় শেখড়া বাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, আহত ৮


‎ঝিনাইদহ প্রতিনিধি:

‎ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে  বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, হাতাহাতি ও লাঠিসোঁটা নিয়ে চলা সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৫ জন। 

‎গেল রাতের দিকে  শৈলকুপার শেখড়া বাজারে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুস সালামের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ 

‎

‎পুলিশ ও স্থানীয়রা বলছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলে আসছিল।   উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে  ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয়পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পরে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত