Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় দুই মামলায় ১৩ জন আসামি

২৬ বাংলা টিভি   26-May-2026   42

Photo

আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় দুই মামলায় ১৩ জন আসামি


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজার জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা দুই পৃথক মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ আটক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী লিয়াকত আলী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের প্রেক্ষিতে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। পুলিশ জানিয়েছে, উভয় মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, হামলার পেছনের কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার জিয়ার কাছ থেকে বিদেশি পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তাকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অন্তত ১৫ রাউন্ড গুলির শব্দে মুহূর্তেই আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত