Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

২৬ বাংলা টিভি   26-May-2026   28

Photo

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ


নড়াইল প্রতিনিধি: 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে নড়াইল সদর উপজেলায়  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে  নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই অর্থ তুলে দেওয়া হয়।
নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণী সভায় বক্তারা বলেন, দেশের কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ঈদ উপহার গ্রামীণ জনপদের অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন নড়াইল-২ আসনের  সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জফেল।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ উদযাপনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত