Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

প্রতারনার শিকারে হয়ে কালীগঞ্জে এসে ইজিবাইক হারালো সিয়াম

২৬ বাংলা টিভি   24-May-2026   41

Photo

প্রতারনার শিকারে হয়ে কালীগঞ্জে এসে ইজিবাইক হারালো সিয়াম


হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

জ্যৈষ্ঠের দুপুরে খরতাপে যখন কালীগঞ্জের জনতার মোড় হয়ে মানুষ ব্যস্ত গতিতে চলাচল করছিল, ঠিক সে সময়ে এক কোণে মানুষের ভিড় দেখা যাচ্ছে।ভিড় ভেদ করে একজন এগার বছর বয়সী শিশুর গগন বিদারী রাস্তায় শুয়ে কান্নার শব্দ আশপাশের বাতাস ভারি করে তুলেছে। কাছে যেতেই জানা গেল মূল ঘটনা। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানায় এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুন দম্পতির বড় ছেলে  সিয়াম আহমেদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে একটি ব্যাটারি চালিত ইজিবাই নিয়ে যায় দুইজন দুষ্কৃতিকারী। ভুক্তভোগী সিয়াম এই প্রতিবেদককে কান্না জড়িত কন্ঠে জানান,অসুস্থ প্যারালাইসড  বাবার চিকিৎসা ও সংসার চালাতে বাবার ইজিবাইকটি নিয়ে শনিবার সকালে  (২৩ মে) ঝিনাইদহ শহর থেকে লাউদিয়ায় দুইজন ব্যাক্তিকে নিয়ে আসি। লাউদিয়ায় এসে পৌঁছালে তারা বলে নলডাঙ্গা পার হয়ে লিচু নিবে। এই কথা বলে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে এক জন নেমে যায়। আমি পানি খেতে গেলে অপরজন গাড়িটি  সাইট করার নাম করে নিয়ে চলে যায়। অভিযোগের জন্য থানায় গেলে তারা বলেন তুমি ছোট মানুষ, অভিভাবকের সঙ্গে এসে অভিযোগ লিখিয়ে যাও। ঋণ করে কেনা ইজিবাইকটি হারিয়ে যাওয়ায় সংসার খরচ ও বাবার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার দু:শ্চিন্তায় শিশুটির কান্না যেন থামছিল না । শিশুটির আর্তনাদ দেখে আশপাশের ব্যবসায়ীরা তাকে কিছু আর্থিক সাহায্যও করেন। যে বয়সে সিয়ামের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে বাবার চিকিৎসা ও সংসার খরচের অর্থ যোগাতে বই খাতার বদলে চালাতে হয় ইজিবাইক।গত একমাস যাবত এভাবে ইজিবাইক চালিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় করে সংসার ও বাবার চিকিৎসা চালাচ্ছিল সিয়াম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুষ্কৃতিকারী চক্র তাকে টার্গেট করে উপার্জনের একমাত্র অবলম্বনটি নিয়ে  গেল। প্রাথমিকের গন্ডি পেরতে না পেরতেয় মা,বাবা ও  ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে নামে সিয়াম, ইজিবাইকের হ্যান্ডেল ধরে শক্ত হাতে। কিন্তু ইজিবাইকটি আজ হারিয়ে সব শেষ। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন,ঘটনাটি শুনেছি। তবে  এত অল্প বয়সে ইজিবাইক চালানো তার জন্য ঝুঁকিপূর্ণ।লিখিত অভিযোগ পেলে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত