Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

২৬ বাংলা টিভি   22-May-2026   40

Photo

যশোরে শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শা থানায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ। 

আটক মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। তিনি বাদীনির শ্বশুর।

মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ৩৩ বছর বয়সের ওই গৃহবধু তার শ্বশুর মিজানুর রহমান গহরকে আসামি করে ০৯মে শার্শা থানায় একটি মামলা করেন। 

ওই মামলার বাদীনির অভিযোগ, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় এসআই আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২১মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে আটক করা হয়।

আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। #


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত