Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

লাইফস্টাইল

তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ এখন নীরব মহামারি

২৬ বাংলা টিভি   21-May-2026   32

Photo

তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ এখন নীরব মহামারি


লাইফস্টাইল ডেস্ক:

শহরের ব্যস্ত জীবনে দৌড়াতে দৌড়াতে অনেক তরুণই খেয়াল করেন না, তাদের শরীর আসলে ভেতরে ভেতরে এক নীরব বিপদের সঙ্গে লড়ছে। ক্লান্তি, মাথাব্যথা বা হঠাৎ অস্বস্তি—এসবকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের ভাষায়, এই ছোট ছোট উপসর্গের আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড় এক স্বাস্থ্যঝুঁকি—উচ্চ রক্তচাপ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্য বলছে, চিকিৎসা নিতে আসা উচ্চ রক্তচাপ রোগীদের প্রায় ৫৩ শতাংশই তরুণ। এর মধ্যে একটি বড় অংশ শুরুতে জানতেই পারেনি যে তারা এই রোগে আক্রান্ত। অনেক ক্ষেত্রে অন্য কোনো শারীরিক জটিলতার চিকিৎসা নিতে গিয়েই ধরা পড়ে উচ্চ রক্তচাপ।

চিকিৎসকদের মতে, আধুনিক জীবনযাত্রাই এই সমস্যার অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত লবণ গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর অলস জীবন—সব মিলিয়ে তরুণদের মধ্যে হাইপারটেনশনের ঝুঁকি দ্রুত বাড়ছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অনেক রোগী দৈনিক প্রায় ৭ থেকে ৯ গ্রাম পর্যন্ত লবণ গ্রহণ করছেন, যা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এই অতিরিক্ত লবণ শরীরে নীরবে প্রভাব ফেলছে এবং ধীরে ধীরে রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে। গত এক বছরে প্রায় তিন হাজার উচ্চ রক্তচাপ রোগী চিকিৎসা নিতে এসেছেন, যাদের মধ্যে প্রায় ৫২ দশমিক ৮৩ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। তাদের অধিকাংশের শরীরে সোডিয়ামের মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে।

তরুণদের একটি বড় অংশ খাবারের সঙ্গে আলাদা করে লবণ খাওয়ার অভ্যাস রাখে। পাশাপাশি চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, আচার, স্যুপ, ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে অজান্তেই শরীরে ঢুকছে অতিরিক্ত সোডিয়াম। এর সঙ্গে যুক্ত হয়েছে শারীরিক পরিশ্রমের অভাব এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার প্রবণতা।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, উচ্চ রক্তচাপ এখন শুধু বয়সজনিত রোগ নয়, বরং তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনকি দেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি হিসেবে এটি চিহ্নিত। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন, যার পেছনে অন্যতম বড় ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে প্রতি পাঁচ জন তরুণের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। তিনি জানান, ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত চিনি ও লবণযুক্ত খাবারের প্রতি ঝোঁক তরুণদের মধ্যে এই ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি ফলমূল ও শাকসবজি খাওয়ার প্রবণতা কমে যাওয়াও পরিস্থিতিকে আরও জটিল করছে।

চিকিৎসকদের মতে, এই নীরব রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। নিয়মিত রক্তচাপ পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত