Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে র‍্যাবের অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ জব্দ

২৬ বাংলা টিভি   21-May-2026   33

Photo

মহেশপুরে র‍্যাবের অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ জব্দ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮১৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও স্কাফ সিরাপসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। আজ বুধবার (২০ মে) ভোরে উপজেলার সামান্তা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মহেশপুরের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র‍্যাবের পাতা বিশেষ স্পিড ব্রেকারের কারণে গাড়িটির দুটি চাকা পাংচার হয়ে যায়।

চাকা পাংচার হওয়া সত্ত্বেও চালক গাড়িটি নিয়ে প্রায় দুই-তিন কিলোমিটার দূরে সামান্তা এলাকায় চলে যায় এবং রাস্তার পাশের একটি ডোবায় তিনটি বস্তা ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় র‍্যাবের টহল দল গাড়িটির একদম কাছাকাছি পৌঁছে গেলে মাদক কারবারিরা পিকআপ ও বস্তাগুলো ফেলে রেখে কৌশলে অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ডোবা থেকে ওই তিনটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালানো হয়। বস্তাগুলো থেকে ৪১৯ বোতল ফেনসিডিল এবং ৩৯৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করে র‍্যাব।

মাদক চোরাচালানের গোপন খবরে আমরা তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালাই। চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিপুল পরিমাণ মাদক ও গাড়িটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত