Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় প্রধান শিক্ষক দম্পতিকে অচেতন করে সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি

২৬ বাংলা টিভি   20-May-2026   62

Photo

খুলনায় প্রধান শিক্ষক দম্পতিকে অচেতন করে সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি


খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা দক্ষিণপাড়ায় এক প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন রুদাঘরা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আহমেদ মল্লিক (৩৮) ও তার স্ত্রী শরীফা খাতুন (৩২)। বর্তমানে তারা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মুরাদের ভাই ফিরোজ মল্লিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তাদের দুই সন্তান আগেই ঘুমিয়ে পড়ায় রাতে আর খাওয়া হয়নি। বুধবার সকালে দীর্ঘ সময়েও তারা ঘুম থেকে না ওঠায় মুরাদের মা হালিমা বেগম ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে ছেলে রাজ (১০) দরজা খুলে দিলে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখেন, মুরাদ ও তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছেন। এছাড়া ঘরের আসবাবপত্র এলোমেলো এবং আলমারির দরজা খোলা ছিল।

পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে জ্ঞান ফেরার পর শরীফা খাতুন জানান, রাত আনুমানিক ১১টার দিকে রান্না করা ভাত-তরকারি গরম করে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘরের মধ্যে একজন লোকের চলাফেরা টের পেলেও তখনও তিনি পুরোপুরি স্বাভাবিক ছিলেন না এবং কথা বলার শক্তিও ছিল না।

তার দাবি, চোরেরা ছাদের ওপর দিয়ে সিঁড়িঘরের দরজা ব্যবহার করে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে প্রায় ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালঙ্কার, ৪২ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি স্মার্টফোন এবং জমি কেনার জন্য গচ্ছিত ৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছের আলী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত