Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামের সোনহাট সীমান্তে নারী শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

২৬ বাংলা টিভি   17-Oct-2025   92

Photo

কুড়িগ্রামের সোনহাট সীমান্তে নারী শিশুসহ ১১ রোহিঙ্গা আটক


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে নারী শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলা নামক স্থানে কচাকাটা ভূরুঙ্গামারী সড়কের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের প্রথমে সোনাহাট বিজিবি কোম্পানি সদরে নিয়ে জিঙ্গাসাবাদ শেষে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। আটকদের মধ্যে চার পুরুষ দুই নারী এবং ছয়জন শিশু কিশোর। 

আটকরা হলেন ইমাম হোসেন (৪৮),রবিউল আলম (২০),রবিউল আলম (২০),শফিউল্লাহ (১৮),আমেনা বেগম (২৮),রেজিয়া (২১), নবী হোসেন (১৫), , আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭),রিফা (৯), শাফা (৬), নুর শাহিদা (২)। আটক ১১জন দুটি পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে ওই সমস্ত রোহিঙ্গা বলদিয়া ইউনিয়নের আমতলায় ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করে। পরে বিজিবি খবর পেয়ে কুড়িগ্রাম বিজিবির সোনাহাট কম্পানী সদরের সদস্যরা এসে তাদেরকে হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার  গভীর রাতে বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের ১০১১ সীমানা পিলারের নিকট দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহীনি (বিএসএফ)।

একটি সুত্র জানায় তারা সবাই কক্সবাজার জেলার কলাতলী থেকে কুমিল্লা দিয়ে ১ বছর আগে ভারতে প্রবেশ করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত