Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

২৬ বাংলা টিভি   14-May-2026   27

Photo

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী


নিউজ ডেস্ক:

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এই পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (১৪ মে)দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের প্রস্তুতি ও সেশন জটিলতা এড়াতে সঠিক সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, ৭ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় পায় সেভাবেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এ সময় প্রশ্নপত্র ফাঁস এড়াতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। 

এর আগে গতকাল বুধবার (১৩ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজন দের মতামত বিবেচনায় মন্ত্রী জানান,   ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার একটি প্রাথমিক পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত