Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট : ৯৫ হাজার টাকা জরিমানা আদায়

২৬ বাংলা টিভি   13-May-2026   42

Photo

কালীগঞ্জে ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট : ৯৫ হাজার টাকা জরিমানা আদায়


হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশধিত-২০১০) এর  ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য, (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে  ৪ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা  অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। ১৩ মে (বুধবার) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রথমে মেইন বাসস্ট্যান্ডের পাশে  অবস্থিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ২৫ হাজার টাকা,মধুগঞ্জ বাজারে অবস্থিত উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং একই স্থানে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার শান্ত কুমার ঘোষ, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মারুফ বিল্লাহ, কালীগঞ্জ থানার এস আই সিরাজ হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান,  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত