Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান

২৬ বাংলা টিভি   12-May-2026   35

Photo

ঝিনাইদহে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া  পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়  (অনূর্ধ্ব-১৪) অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এটি অনুষ্ঠিত হয়। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়। উক্ত প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। একই দিনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) উদ্বোধন করা হয়। উক্ত অ্যাথলেটিকস প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের  উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর  উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) সাঁতার  প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত