Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ, উপস্থিত দুই আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক

২৬ বাংলা টিভি   12-May-2026   40

Photo

নড়াইলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ, উপস্থিত দুই আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক


নড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। 
নড়াইল জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস  জাহাঙ্গীর আলম ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান-সহ জেলা পরিষদের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস  জাহাঙ্গীর আলম বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতি তারা আহ্বান জানান। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত